বদরুলের শাস্তি চায় সিলেটবাসী
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটবাসী। খাদিজার গ্রামের বাড়ি আউশা গ্রামে ও সিলেট নগরজুড়ে বিক্ষোভ, মিছিল আর স্লোগান চলছেই। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এসব কর্মসূচি। ছবিগুলো তুলেছেন সিলেটের ফটোসাংবাদিক আনিস মাহমুদ।

শিক্ষার্থীদের আন্দোলনের এই ছবিটি খাদিজার গ্রামের বাড়ি আউশা এলাকা থেকে তোলা।

বদরুলের ফাঁসির দাবি নিয়ে পোস্টার হাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে মানববন্ধনে যোগ দিয়েছেন হাজারো শিক্ষার্থী।

মানববন্ধনে সব শ্রেণির মানুষের উপস্থিতি ছিল।

বদরুলের কুশপুত্তলিকা নিয়ে মানববন্ধনে যোগ দেওয়া একটি দল।

আউশা গ্রামের মানববন্ধনে নারী-পুরুষ-শিশু সবার অংশগ্রহণ ছিল।

বদরুলের কুশপুত্তলিকা নিয়ে মানববন্ধনে এক ব্যক্তি।

আউশা গ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ।

বদরুলের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

বদরুলের শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন খাদিজার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী। ছবিটি জিন্দাবাজার থেকে তোলা।

মেয়েদের কেন নিরাপত্তা নেই—জিন্দাবাজারে বিক্ষোভ কর্মসূচিতে সেই প্রশ্ন সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর।