বদলগাছিতে সড়ক সংস্কারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছি-আক্কেলপুর সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজারে এক ঘণ্টা মানববন্ধন করা হয়েছে। এতে কোলা ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনকালে বক্তব্য দেন কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী, ভান্ডারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন, ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ, সমাজসেবক ইফতেখার আহমেদ, ভান্ডারপুর অটো রিকশাভ্যান সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।