বদলগাছী সমিতি ঢাকার গুণীজন সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি রেস্তোরাঁয় গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বদলগাছী সমিতি ঢাকার উদ্যোগে সংগঠনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগীতশিল্পী শবনম মুশতারী, সাবেক সচিব ও পুলিশ-প্রধান তৈয়ব উদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু বকর সিদ্দিকীকে বিশেষ গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা শিশু হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ চৌধুরীকে সভাপতি ও এনটিভির সিনিয়র ভিজুয়্যাল এডিটর সরদার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি (২০১৬-২০১৮) গঠন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আবু সাইদ সালাউদ্দিন মাহমুদ, ঢাকা ট্রাফিক পশ্চিমের উপপুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, ব্যারিস্টার আহমেদ সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি।