প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দুই ছাত্র। তাঁরা হলেন—তানজিমুল আহসান ও রিফাত আরমান। গতকাল শুক্রবার রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় অংশ নিতে গিয়ে তাঁরা আটক হন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, আটক দুই শিক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। এরপর তাঁদের শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।