বদলি পরীক্ষা দেওয়ায় সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বদলি পরীক্ষা দেওয়ায় আশিকুর রহমান নামে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউএনও মুহামঞ্চদ মাহাবুবুল এ রায় দেন।
গাইবান্ধার সরকারি কলেজে অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আশিকুর রহমান গতকাল পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীর বদলে ডিগ্রি পরীক্ষা দেওয়ার সময় ধরা পড়েন।