বদি-উজ-জামান সভাপতি, জাহিদুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সংবাদকর্মীদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক এম বদি-উজ-জামান ও সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম খান (সরাসরি) নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে এলআরএফের বার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতিসংগ্রাম-এর নাজমুল আহসান, যুগ্ম সম্পাদক নিউ এজ-এর এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ নয়াদিগন্ত-এর হাবিবুর রহমান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক যুগান্তর-এর কবির হোসেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন এনটিভির হাসান জাভেদ, আমার দেশ-এর আলমগীর হোসেন, প্রাইম নিউজ ডটকমের মুহাম্মদ ফজলুল হক ও বাংলাদেশ প্রতিদিন-এর আহমেদ আল আমীন।
বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সালেহউদ্দিন। বিজ্ঞপ্তি।