বদিউজ্জামান, শাহজাহান ও করিমুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুক্তিযোদ্ধা তিন সহোদর বদিউজ্জামান, শাহজাহান ও করিমুজ্জামানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে কোরআনখানি ও শহীদ ভাইদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে রায়েরবাজারের বধ্যভূমি থেকে তাঁদের লাশ উদ্ধার করে গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের শেষ দিকে দখলদার পাকিস্তানি সেনারা পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাসহ অনেককে অপহরণের পর হত্যা করে রায়েরবাজারের বধ্যভূমিতে লাশ ফেলে রেখেছিল। বিজ্ঞপ্তি