বদিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা একটি মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। আদালত বদির উপস্থিতিতে ২৬ অক্টোবর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।
দুর্নীতির মামলায় সাংসদ বদি কারাগারেমামলার অভিযোগ, সাংসদ বদি ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে দুদকের করা এই মামলায় ১২ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আওয়ামী লীগদলীয় বিতর্কিত এই সাংসদ। আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ওই দিনই তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।
পরে ১৬ অক্টোবর আবারও জামিনের আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তা নামঞ্জুর করেন।