বদির খালাসের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আপিলের গ্রহণযোগ্যতা শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করেন।

দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। এখন পেপারবুক প্রস্তুত হবে, তারপর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আপিলের ওপর শুনানি হবে।

দুদকের মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। তাঁকে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশও দেওয়া হয়। তবে রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে ১৭ নভেম্বর আপিল করে দুদক।