বদির জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি। ফাইল ছবি।
আবদুর রহমান বদি। ফাইল ছবি।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করেছেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, এ মামলায় দুদক সম্পর্কে বক্তব্য প্রদানে বদিকে সতর্ক করে আদালত তাঁর জামিন বহাল রেখেছেন।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দুদককে দেখে নেবেন বদি—এমনটা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।