বদির মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি, ২৩ ডিসেম্বর দিন ধার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ২৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। দুদক কোনো সাক্ষী উপস্থাপন করতে না পারায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২৩ তারিখ দিন ধার্য করেন।
২০১৪ সালে ২১ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের অভিযোগে দুদক এ মামলা করে। চলতি বছরের ৭ মে দুদক আবদুর রহমান বদিকে একমাত্র আসামি করে এ মামলার অভিযোগপত্র দেয়।