বধ্যভূমিতে স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৩ এপ্রিল রংপুরের ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে হানাদার বাহিনীর সদস্যরা হত্যা করে। তাঁদের স্মরণে গতকাল শুক্রবার দখিগঞ্জ বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে স্মরণসভা হয়। বিকেলে আয়োজক সংগঠনের সভাপতি রথিশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ষষ্ঠী ঘোষ, অসিমা ভৌমিক, পলাশ কান্তি নাগ, সংগঠনের সদস্য সচিব রেজ্জাকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ৩ এপ্রিল হানাদার বাহিনী রংপুর শহরের ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে দখিগঞ্জ শ্মশানে নিয়ে হত্যা করে। তাঁরা হলেন মাহফুজ আলী, ক্ষীতিশ হালদার, এহসানুল হক, রফিকুল ইসলাম, শান্তি চাকী, দুর্গা দাস অধিকারী, গোপাল চন্দ্র, তোফাজ্জল হোসেন, উত্তম কুমার অধিকারী, পাগলা মিয়া।