বন, উন্মুক্ত স্থানের গাছ অনুমতি ছাড়া কাটলে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বুধবার ‘বৃক্ষ সংরক্ষণ বিল, ২০১২’ উত্থাপন করা হয়েছে। বিলে সরকারের অনুমতি ছাড়া বন, সড়কের পাশের এবং উন্মুক্ত স্থানের গাছ কাটলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, শুধু বননীতি এবং সরকারি সিদ্ধান্তের মাধ্যমে বৃক্ষ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ সংরক্ষণব্যবস্থা আরও কার্যকর করার কোনো বিকল্প নেই।এ ছাড়া বন ও পরিবেশমন্ত্রী ভূমির ওপর আদিবাসীদের ঐতিহ্যগত অধিকারকে স্বীকৃতি দিতে গতকাল ফরেস্ট (সংশোধন) বিল, ২০১২ উত্থাপন করেন। এ বিলও যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন করের আওতাভুক্ত: জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে গতকাল দুটি বিল পাস হয়েছে।স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ এবং মেম্বারস অব পার্লামেন্ট (রিমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ শিরোনামে এ বিল দুটি পাসের প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।