প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়ার স্বার্থে দেশের বন ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান শুধু মৌলভীবাজারের নয়, এটি বাংলাদেশের সম্পদ। এ বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার যেকোনো মূল্যে এ বন রক্ষা করবে। বন ধ্বংসকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও উদ্যানের ভেতরে বন গবেষণাকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।