বন কর্মকর্তাকে পেটানো যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে বন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আমতলী থানায় গত শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলা দায়েরের পর প্রধান আসামি যুবলীগ নেতা কামাল মৃধাকে ওই দিন রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সরকারি গাছ কাটা ও বন কর্মকর্তাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কামাল মৃধাকে শুক্রবার রাতেই গ্রেপ্তার এবং গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের সবুজ বেষ্টনী প্রকল্পের ১৪-১৫টি মূল্যবান গাছ কেটে নিচ্ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল মৃধা। এতে বাধা দেওয়ায় বন কর্মকর্তা আবদুল হাইকে বেধড়ক পেটান তিনি।