বন কর্মকর্তার স্ত্রীর হাতে গৃহকর্মী নির্যাতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এক বন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার মেয়েটি (২১) অভিযোগ করেন, কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা হোসাইন মুহাম্মদ নিশাদের সরকারি বাসায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নির্যাতনের শিকার হন। একপর্যায়ে প্রাণে বাঁচতে তিনি দৌড়ে বাসার বাইরে চলে যান।মেয়েটির বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার চেয়ারম্যানটিলা এলাকায়।গতকাল দুপুর ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, নির্যাতনের শিকার মেয়েটি ওই বাসার বাইরে মূল ফটকের পাশে জড়সড় হয়ে বসে আছেন। তিনি প্রথম আলোর এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, প্রায় চার বছর ধরে ওই বাসায় কাজ করছেন তিনি। গৃহকর্ত্রী তাঁকে প্রায়ই মারধর করেন। গতকাল সকালে গৃহকর্তার চার বছরের একমাত্র মেয়ে একটি ফুলদানি ভেঙে ফেলে। ভাঙা ফুলদানির টুকরাগুলো কুড়াতে দেরি করার অজুহাতে তাঁকে ঝাঁটা দিয়ে পেটান গৃহকর্ত্রী। মেয়েটি বলেন, তাঁকে প্রতি মাসে ৫০০ টাকা মাইনে দেওয়ার কথা ছিল, কিন্তু এক মাসের টাকাও দেওয়া হয়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হাসান প্রথম আলোকে বলেন, মেয়েটির পিঠে ও দুই হাতে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। বাঁ হাতে বেশ চোট লেগেছে। ওই হাতের এক্স-রে করাতে হবে। গৃহকর্ত্রী তাঁর হাতের সোনার বালা দেখিয়ে বলেন, ‘এগুলো চুরি করেছিল। এ জন্য তাকে হালকা চড়থাপড় দিয়েছি।’ আর বেতনের টাকা একটি ব্যাংক হিসাবে গৃহকর্মীর নামে জমা আছে।’