বন কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিগত বাগান থেকে কাটা কাঠ আটকের পর বিক্রির দায়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নিশ্চিন্তাপুর বিট কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে। ১৯ মে ছয় বাগানমালিক বাদী হয়ে রাঙ্গুনিয়া সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলাটি করেন। বাদীরা জানান, উপজেলার লালানগর ইউনিয়নের পূর্ব নিশ্চিন্তাপুর পাহাড়ে প্রায় ১০ একর জমিতে তাঁদের গাছের বাগান রয়েছে। যেখান থেকে গত ২০ এপ্রিল কিছু গাছ ও কাঠ কেটে বিক্রি করেন। কিন্তু নিশ্চিন্তাপুর বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বনকর্মী নিয়ে গাছ ও কাঠগুলো আটক করেন। এসব কাঠ একটি জিপে আট দফায় বহন করে এনে সাবেক ইউপি সদস্য ফজলুল কাদের তালুকদারের জিমঞ্চায় রাখেন। অথচ বিট কর্মকর্তা মাত্র ৪০ টুকরা কাঠ জব্দ দেখিয়ে পরস্পর যোগসাজশে এসব গাছ ও কাঠ বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন।