বন বিভাগের আরও ১০০ একর জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া এলাকায় গত সোমবার বন বিভাগের আরও ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনি ও রোববার ৫৫০ একর জমি উদ্ধার করা হয়। কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে অবৈধ চিংড়িঘের উচ্ছেদ করার সময় অবৈধ দখলদারেরা বাধা দেওয়ার চেষ্টা করে। অবৈধ দখলদারদের ঠেকানোর জন্য বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি ফাঁকা গুলি করলে তারা পালিয়ে যায়। ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে উপকূলীয় বন বিভাগের প্রায় ৬৫০ একর জমি উদ্ধার করা হয়েছে।