বন বিভাগের জমি উদ্ধারে শিগগিরই অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বন বিভাগের বেখদল হওয়া জমি উদ্ধারে শিগগিরই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালিয়াকৈরের দুটি রেঞ্জের আওতায় পাঁচ হাজার একরের বেশি জমি বেদখল হয়ে আছে। এর মধ্যে ২০/২২টি শিল্পকারখানা রয়েছে। এ ছাড়া শত শত লোক ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে। জেলা প্রশাসক কামাল উদ্দিন জানান, কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় এরই মধ্যে বেদখল হওয়া অনেক জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি উদ্ধারে শিগগিরই অভিযান চালানো হবে।