বন বিভাগের মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কেএনবি বাজারে গতকাল বৃহস্পতিবার শত শত গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।গ্রামবাসী জানায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া, নাবিরবহর, কম্বল ও বাংলাবাজার এলাকার সহস্রাধিক গ্রামবাসীর বিরুদ্ধে জাথালিয়া বিট কর্মকর্তা রেজাউল করিম গাছ চুরির অভিযোগে মিথ্যা মামলা করেছেন। কাচিঘাটা রেঞ্জের রেঞ্জার ইসমাইল হোসেন এবং বিট কর্মকর্তা রেজাউলের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়।মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুরত আলী মাতাব্বর, বাচ্চু মেম্বার, জসীম উদ্দিন, আফাজ উদ্দিন প্রমুখ।রেঞ্জার ইসমাইল হোসেন জানান, গ্রামের কয়েকজন বনের গাছ কেটে রাস্তা করায় ১০-১২ জনকে আসামি করে বন আইনে দুটি মামলা হয়েছে।