বন বিভাগের ১২ বিঘা জমি উদ্ধার
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাধখলা গ্রামে বন বিভাগের বেদখল হওয়া প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১২ বিঘা জমি উদ্ধার করেছে বন বিভাগ।বন বিভাগ সূত্র জানায়, গতকাল শুক্রবার র্যাব, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে ওই ১২ বিঘা জমি উদ্ধার করেন। এ সময় উদ্ধারকাজে বাধা দেওয়া অভিযোগে রিপন (৩০) ও শফিক (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বন বিভাগের শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় হাফিজুর রহমান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পৌর এলাকার সিংড়াতলী বিটের প্রায় ১২ বিঘা বনভূমি দখল করে রাখেন। তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে দখল করা জমিতে সীমানা দেয়াল নির্মাণ করেন। শুক্রবার অভিযান চালিয়ে ওই ১২ বিঘা জমি উদ্ধার করা হয়েছে।’ অন্যদিকে হাফিজুর রহমান বলেন, তিনি পৈতৃক ও ক্রয়সূত্রে ওই ১২ বিঘা জমির মালিক; যা তাঁর নামে নামজারি করা।