বন বিভাগের ২৫ একর জমি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর এলাকায় ভূমিদস্যুদের কাছ থেকে ৫০ কোটি টাকা দামের ২৫ একর জমি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম ্রউপকূলীয় বন বিভাগ এই জমি উদ্ধারে অভিযান চালায়। আইডিয়াল হোম নামের একটি প্রতিষ্ঠান এ জমি দখল করেছিল বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা মো. মোকতারুজ্জামান বলেন, ‘বন্দর এলাকায় উপকূলীয় বন বিভাগের জায়গায় আইডিয়াল হোম সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা করে। প্রায় ২৫ একর জমি উদ্ধারের জন্য আমরা পুলিশের কাছে গিয়েও সাহায্য পাইনি। পরে বন কর্মকর্তা ও গার্ডরা মিলে জমি উদ্ধার করি।’