বন ভবনের আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর বন ভবনে লাগা আগুন নিভেছে।

আজ সোমবার সকালে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নেভানো হয়।

বন ভবনে কর্মরত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, সাততলা ভবনের পাঁচতলায় আগুন লাগে। ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে যান। পঞ্চম তলায় একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: