বন রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার শালবন এবং জাতীয় উদ্যান রক্ষার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন। গতকাল রোববার নবাবগঞ্জ কৃষি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান। ইউএনও ইসরাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি শিবলী সাদিক বলেন, জাতীয় উদ্যান ও শালবন এই এলাকার ঐতিহ্য ও সম্পদ। এই শালবন ধ্বংস হলে কোনোভাবেই তা তৈরি করা যাবে না। ইউএনও ইসরাইল হোসেন বলেন, নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালগাছসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ উজাড়ে রক্ষকই ভক্ষকের ভূমিকায়।