বনজ সম্পদ পাচার ঠেকাতে সুন্দরবনে বিশেষসতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনজ সম্পদ পাচার রোধসহ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বন বিভাগের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ সময় যাতে পাচারকারী চক্রের দৌরাত্ম্য না বাড়ে, সে জন্য এ রেঞ্জে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়াসহ বনরক্ষীদের ঈদকালীন ছুটি সীমিত করে টহলব্যবস্থা জোরদার করা হয়েছে। গত শুক্রবার বিকেল চারটায় চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে বন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, ঈদ সামনে রেখে বনজ সম্পদ পাচার, বন্য প্রাণী নিধন ও নাশকতা রোধে চাঁদপাই রেঞ্জের প্রতিটি স্টেশন ও ক্যাম্প এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বনের গহিনসহ সংলগ্ন লোকালয়ে বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করে টহলব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় জোরদার করা হয়েছে।