প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদেশে নিজের বাড়ির গাছ কাটতে হলেও সরকারের অনুমোদন লাগে। কিন্তু আমাদের দেশে তা নেই। বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করা হবে।
ঝালকাঠিতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, অতিরিক্ত বৃক্ষ নিধনের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে দেশের আবহাওয়ার ওপর।