বনজ সম্পদ রক্ষায় টাস্কফোর্স গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বনভূমি দখল, বনজ সম্পদের অবৈধ পাচার এবং বন্য প্রাণী নিধন প্রবণতা রোধ করার জন্য পরিবেশ ও বনমন্ত্রীকে সভাপতি করে ১৮ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় এ টাস্কফোর্স গঠন করা হয়।
পরিবেশ ও বনমন্ত্রী টাস্কফোর্সের সভাপতি হিসেবে থাকবেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব টাস্কফোর্সের সদস্যসচিব হিসেবে কাজ করবেন। সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ও র্যা বসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা। আরও থাকবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক।