বনদস্যু গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের বনদস্যু দল খোকাবাবু বাহিনীর দ্বিতীয় প্রধান আবু সুফিয়ান গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের আতিয়ার গাজীর ছেলে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ রাত ১১টার দিকে সুফিয়ানকে গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিঞা জানান, বনদস্যু আবু সুফিয়ানের বিরুদ্ধে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় ও গোলাবারুদ সংগ্রহের অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।