বনদস্যু গ্রেপ্তার ও অস্ত্র আটকের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ক্যাম্প এলাকায় গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-৬-এর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যুকে গ্রেপ্তার ও ১০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বাগেরহাটের মংলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই বনদস্যুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদনসহ দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল কায়েস জানান, সুন্দরবন থেকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া দুই বনদস্যু এবং উদ্ধার করা ১০টি আগ্নেয়াস্ত্র ও গুলি শনিবার রাতে র‌্যাব মংলা থানায় হস্তান্তর করেছে। রোববার সকালে র‌্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) শহীদুল ইসলাম বাদী হয়ে এদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণের অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন।