বনদস্যু-বনপ্রহরী গোলাগুলি, অস্ত্র গুলিসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে গত রোববার রাত ১০টার দিকে বনদস্যুদের সঙ্গে বনপ্রহরীদের গোলাগুলি হয়েছে। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক বনদস্যুকে আটক করা হয়েছে। আটক বনদস্যুর নাম আজগর আলী (৩০)। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ানা স্টেশনের হড্ডা টহল ফাঁড়ির ডেপুটি রেঞ্জার সোলায়মান হাওলাদার জানান, বনদস্যুরা হড্ডা এলাকার বোতলখালী খালে অবস্থান নিয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে এ সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বনদস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তাঁরাও পাল্টা গুলি চালান। এভাবে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর কয়েকজন বনদস্যু তাঁদের একটি ডিঙি নৌকা ফেলে রেখে সুন্দরবনের গহিনে চলে যায়। এ সময় একজন বনদস্যুকে তাঁরা আটক করেন। ডিঙি নৌকা থেকে উদ্ধার করা হয় দুটি বন্দুক, একটি পাইপগান, একটি ইয়ারগান ও চারটি গুলি।