প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নূরনগর এলাকা থেকে বনদস্যু নোয়া মিয়া ভাই বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে পরিচিত আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে তাঁকে ধরা হয়। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার অধিকারী ও আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন ডাকাতি করে আবদুল মজিদ পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নোয়া মিয়া ভাই বাহিনীর একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।