বনদস্যুর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অপরাধে মোক্তার সরদার (৪০) নামে সুন্দরবনের এক দস্যুকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম গত বুধবার এ আদেশ দেন। সাজা পাওয়া মোক্তার খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের সামছু সরদারের ছেলে এবং সুন্দরবনের ডাকাত কথিত কাশেম বাহিনীর সদস্য। আদালত সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশ ২০০৭ সালে খুলনা শহরের টুটপাড়া এলাকা থেকে মোক্তারকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই সময় সুন্দরবন থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়েছিল।