বনবাসীদের মতামত নিয়ে বন অধিকার আইন প্রণয়নের দাবি
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বনবাসীদের মতামত নিয়ে বন অধিকার আইন প্রণয়ন করা উচিত। নইলে অস্বচ্ছ ও জনবিচ্ছিন্ন এই আইন গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে বন সংরক্ষণ আইন ও গ্রামবন বিধিমালা প্রণয়ন করতে হবে।গতকাল শনিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বেসরকারি সংস্থা এএলআরডি ও নিজেরা করি আয়োজিত জাতীয় কর্মশালায় এসব দাবি জানানো হয়। রাজধানীর এলজিইডি মিলনায়তনে ‘অধিকারভিত্তিক ও অংশগ্রহণমূলক বন ব্যবস্থাপনার রূপরেখা প্রণয়নে করণীয়’ শীর্ষক ওই কর্মশালার প্রথম অধিবেশনে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বন আইন ১৯২৭-এর সংশোধনী এবং বন্যপ্রাণী আইন বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রস্তাবনা বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রেড প্লাস কর্মসূচি দেশের প্রাকৃতিক বন ও বনবাসীদের ওপর কী প্রভাব বিস্তার করতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।