বনভান্তের মরদেহ নিজ কুঠিতে স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধসাধক সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) পেটিকাবদ্ধ মরদেহ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণ ও দর্শনার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শুক্রবার সাধনা কুঠিতে নেওয়া হয়েছে। এর আগে রাজবন বিহারে দেশ-বিদেশের হাজার হাজার বৌদ্ধসাধক ও ধর্মাবলম্বী তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।গত ৩০ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে বনভান্তের মহাপরিনির্বাণ ঘটে। এরপর থেকেই তাঁর মরদেহ রাঙামাটির রাজবন বিহারে রাখা ছিল। বনভান্তে রাজবন বিহারের যে বাসভবনে জীবনের শেষ সময় অতিবাহিত করেছিলেন, সেই সাধনা কুঠিতে গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর মরদেহ প্রবেশ করানো হয়েছে। সকাল সাড়ে আটটায় বিহারের দেশনালয় থেকে সাদা পোশাকধারী একদল প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক পেটিকাবদ্ধ মরদেহ কাঁধে নিয়ে শোকযাত্রা করে বিহার মাঠে আসেন।বিকেলে আরেক দফা শোকযাত্রার মাধ্যমে মরদেহ সাধনা কুঠিতে তুলে দেওয়া হয়।