বনভূমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে তিন একর বনভূমি উদ্ধার করেছেন বনকর্মীরা। বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, স্কুলের নামে বনভূমি দখলের খবর শুনে মঙ্গলবার বিকেলে বনকর্মীরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় বাঁশের সীমানা গুঁড়িয়ে দিয়ে দখলদারের কবল থেকে তিন একর বনভূমি উদ্ধার করা হয়। উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম মো. কবির বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি অনুমতি না নিয়ে স্কুলের নামে বনভূমি দখলের চেষ্টা করছিলেন। তাই জায়গাটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়েছে।