বনভোজনের গাড়ি উল্টে আহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ায় বনভোজনের গাড়ি উল্টে শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে জাহাজমারা মডেল একাডেমির ৩৪ জন শিক্ষার্থী বনভোজন করতে গাড়িযোগে উপজেলার ওছখালী এলাকার কমলারদিঘির উদ্দেশে যাত্রা করে। কাজীবাজার এলাকা অতিক্রম করার সময় শিক্ষার্থীদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে দুই শিক্ষক ও ১২ জন শিশু আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ওসি আসিরুল হক বলেন, চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। গাড়িটি আটক করা হয়েছে।