বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। গাজীপুরের বান্ধাবাড়ীর ঢাকা রিসোর্টে বনভোজনে অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম ও বনভোজনে অংশ নিতে ইচ্ছুকদের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এজিএমের আগে অ্যাসোসিয়েশনের নতুন সদস্য অন্তর্ভুক্তি ও বর্তমান সদস্যদের ঠিকানা/ফোন ই-মেইল সংশোধনের কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ০১৭১১৫২১৫৩০, ০১১৯৬০২৮৬২৪, ০১৭১২০৫৯৭৮৭ ও ০১৯১২২৫৭০৪৪ নম্বরে অথবা [email protected] মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।