বনভোজনে এসে নদীতে ডুবে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুদের সঙ্গে বনভোজন করতে এসে নদীতে পড়ে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে পড়ে তিনি মারা যান।নিহত ওই যুবকের নাম ফারহান তালুকদার (২৫)। তিনি উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজীরকান্দি গ্রামের পাকিস্তানপ্রবাসী গনি তালুকদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও বনভোজনের জন্য ভাড়ায় নিয়ে আসা ট্রলারের চালক মনির জানান, গত বৃহস্পতিবার সকালে ২০-২২ জন মানুষ ট্রলার ভাড়া করে শিবচরের কেরানীবাট এলাকায় ময়নাকাটা নদীতে আসে। সে সময় ফারহান অসতর্কতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ নদী থেকে উদ্ধার করে।