বনভোজনের গাড়ি উল্টে একজন নিহত
জামালপুরের মাদারগঞ্জের দিকপাইত জামতলি এলাকায় বনভোজনের গাড়ি উল্টে জামাল উদ্দিন (২৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। এদের মধ্যে গুরতর আহত ছয়জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন জামালপুরের সরিষাবাড়ির আলহাজ জুট মিলে কাজ করতেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমূল হাসান প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে সরিষাবড়িতে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আলহাজ জুট মিল সূত্র জানায়, সরিষাবাড়ি আলহাজ জুট মিলের ২১ জন কর্মচারী আজ দুপুরে দেওয়ানগঞ্জ নাল চাপড়া নামক এলাকায় বনভোজনে যায়। সেখান থেকে ফেরার পথে জামালপুরের দিকপাইত জামতলি এলাকায় তাঁদের বহনকারী পিক-আপ ভ্যানটি উল্টে গিয়ে ঘটনাস্থলে জামাল উদ্দিন নিহত হন।