বনভোজনের বাস উল্টে তিনজন নিহত, আহত ৪০..

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের বাস উল্টে তিনদের স্বজনদের আহাজারি। ছবিটি যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
বিদ্যালয়ের বাস উল্টে তিনদের স্বজনদের আহাজারি। ছবিটি যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

বনভোজনে যাওয়ার সময় যশোরের চৌগাছা উপজেলার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাস উল্টে তিনজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে চৌগাছা-দুর্গাপাশা সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাথি ও সুমাইয়া এবং বাসের সহকারী (হেলপার) মো. মিলন।
যশোরের সহকারী পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের বনভোজনের বাস উল্টে তিনজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছে। দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, রাত সাড়ে ৯টার দিকে চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরী বনভোজন স্পটের উদ্দেশে রওনা হয়। ছেলে ও মেয়েদের আলাদা দুটি বাসে প্রায় ১০০ জনের মতো শিক্ষার্থী ছিল। মেয়েদের বহনকারী (ময়মনসিংহ ০৫-০০১০) বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়ির হেলপার মিলন রহমান, শিক্ষার্থী সাথি ও সুমাইয়া।
স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।