বনমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলার আরজি খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার আরজি খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম নুরে আলম ভুইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বাদী ইফতেখার চৌধুরী মহসিন বলেন, বনমন্ত্রী ১ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভায় এক বক্তব্যে বিএনপি সভানেত্রী খালেদা জিয়াকে ডাকাত সর্দার উল্লেখ করেছেন, যা পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করায় মানহানির মামলা করতে আদালতে আরজি পেশ করা হয়েছিল। আদালত আরজিটি খারিজ করে দেন।