বনমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে মানহানির অভিযোগে আজ বৃহস্পতিবার একটি মামলার আরজি খারিজ করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। মামলাটির আরজি শুনানির পর মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া তা খারিজ করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার বাদী ইফতেখার হোসেন মহসীন প্রথম আলো ডটকমকে বলেন, ১ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক বক্তব্যে বনমন্ত্রী বিএনপির নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘তিনি ডাকাত সরদার।’ এর পরদিন গতকাল খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর ভিত্তিতে তাঁরা আজ আদালতে মামলা দায়ের করতে যান। তবে আদালত মামলাটি নেননি।