বনলতাকে বাঁচাতে তিন লাখ টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূৎপিণ্ডে ছিদ্র নিয়ে জন্মেছে চার বছরের ফুটফুটে বনলতা। বাবা নয়ন মিয়া রিকশাচালক। মা পারভীন মোহাম্মদপুরের বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিসিরিতে। থাকেন ঢাকার একটি বস্তিতে।নয়ন ও পারভীন মিলে যে টাকা উপার্জন করেন, তাতে সংসার চালানোই দায়। এরই মধ্যে প্রিয় সন্তান অসুস্থ। ভিটেবাড়ির সামান্য জমি বিক্রি করে এত দিন রাজধানীর জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে বনলতার চিকিৎসা করেছেন। এখন তাঁরা সর্বস্বান্ত। বনলতাকে সুস্থ করতে অস্ত্রোপচার করতে বলেছেন চিকিৎসকেরা। এতে লাগবে প্রায় তিন লাখ টাকা। কিন্তু নয়ন মিয়া ও পারভীনের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় হূদয়বান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালে বাঁচতে পারে বনলতা। সাহায্য পাঠানোর ঠিকানা: জেসমিন, হিসাব নম্বর: ১৪৮.১০১.৩৭৩০৭১, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, রিং রোড শাখা। বিজ্ঞপ্তি।