বনশ্রী থেকে অস্ত্রসহ 'সন্ত্রাসী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বনশ্রী এলাকা থেকে অস্ত্র, গুলিসহ মকবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে খিলগাঁও থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মকবুল হোসেন খিলগাঁও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় মকবুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক