বনশ্রীতে নারী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রোকেয়া বেগম ওরফে মিতা (৩৮) নামের এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন, তিনি বনশ্রী এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। রান্না করার সময় গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। বার্ন ইউনিট সূত্র জানায়, তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।