বনসাই প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বনসাই সোসাইটির আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ১৬তম বার্ষিক বনসাই প্রদর্শনী শুরু হচ্ছে। নগরের সিঅ্যান্ডবি মোড়ে মনিবাজার চত্বরে এ প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে। প্রদর্শনীতে বট, পাইকড়, লাইকর, ম্যাওড়া, তমাল, বাগান বিলাস, তেঁতুল, কামিনী, ফাইকাস, কতবেল, ঘূর্ণিবিচি, জেট, বঁইচি, থাইচেরি ও ভাইরেনসহ শতাধিক প্রজাতির বনসাই পাওয়া যাবে। এগুলো ব্রুম, কেসকেড, সেমিকেসকেড, ইনফরমাল, ফরমাল, রুটওভাররক ও ল্যান্ডস্ক্যেপ আকারে প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।