বনসাই প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শহরের মনিবাজার চত্বরে আয়োজিত বনসাই প্রদর্শনীতে গতকাল শুক্রবার ছুটির দিনে সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। প্রদর্শনীতে আসা ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বাসায় যাঁরা বাগান করেন, বনসাই তাঁদের জন্য একটি শিল্প। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, একটি গাছ এই বয়সে যেমন দেখতে হওয়ার কথা, তেমনই দেখা যাচ্ছে। এমন শিল্পকর্ম দেখতে মজাই আলাদা। রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীতে দেশি বট, পাইকড়, লাইকড়, শেওড়া, ঘূর্ণিবিচি, তমাল তরু, বঁইচি, জিলাপি, তেঁতুল, কামিনীগাছ ছাড়াও বাওবাব, জেড, চায়না বট, থাই চেরি, কতবেল, রঙ্গনসহ আরও অনেক প্রজাতির গাছ স্থান পেয়েছে।