বনাঞ্চল উজাড়ের ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ, ভূমি মন্ত্রণালয় ও বন মন্ত্রণালয়ের আপত্তি সত্ত্বেও কক্সবাজারের উপকূলীয় বনভূমি ইজারা দেওয়ার ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। এর আগে গত শনিবার ‘দুই হাজার ১১৪ একর বনাঞ্চল চিংড়ি চাষের জন্য ইজারা’ ও পরদিন রোববার ‘চট্টগ্রাম ও কক্সবাজারে সাড়ে ২৮ হাজার একর বনভূমি জবরদখল’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রথম আলোয় ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ) এম এ হান্নানকে। কমিটি ১০ ও ১১ মে কক্সবাজারের উপকূলীয় এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবে বলে জানা গেছে।চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু প্রথম আলোকে কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেছেন।