প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী ও গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রামমাণ আদালত অভিযান চালিয়েছেন। এসব অভিযানে দুটি খাবারের দোকান ও একটি বারকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দুপুর ১২টায় অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালাম ও হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে বনানীর স্টার কাবাব ও রেস্টুরেন্টকে ৭৫ হাজার ও কালামস কিচেনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতটি গুলশান ১ নম্বরের লেক ভিউ ক্লাব ও বারকে ১ লাখ টাকা জরিমানা করেন। ক্লাবটির গ্যারেজ থেকে রান্নাঘর সরানোর জন্য ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়।