বনানী মাঠে কৃষি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফ্রেশ মার্ট সাপ্তাহিক কৃষক বাজার’। দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তার জন্য ইউএসএআইডির প্রকল্প দ্য ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ (আইআইসিই) প্রকল্প এই ‘সাপ্তাহিক কৃষক বাজার’-এর আয়োজন করছে।

 চলতি বছরের ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিলে প্রথম সাপ্তাহিক কৃষক বাজার আয়োজন করে ‘ফ্রেশ মার্ট’। ৯ ও ১০ ডিসেম্বর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এই মেলা বসবে বলে জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, মেলায় শাকসবজির বিশেষ বৈশিষ্ট্য হলো বিষাক্ত কেমিক্যালমুক্ত, তাজা শাকসবজি এবং কৃষকেরাই সরাসরি ভোক্তাদের হাতে ফসল তুলে দিতে পারছেন। ইউএসএআইডির উদ্যোগটি সাধারণ মানুষকে এই সুবিধা দিচ্ছে। এতে মানুষ রাজধানীতে বসেই কেমিক্যালমুক্ত পণ্য পাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ইউএআইডি বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অফিসের উপপরিচালক ম্যাট জন কার্টিস, আইআইসিইর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ প্রমুখ। বিজ্ঞপ্তি।